শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রবাসীর জমি দখলের চেষ্টা, হামলায় নারীসহ আহত-৫

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 646 Time View

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং হাজির ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামে ইসমাইল হোসেন নামে এক প্রবাসীর বসতঘর ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে। এ সময় ওই প্রবাসীর নির্মাণাধীন ভবন, সেফটি ট্যাংকিসহ বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ঘটনায় লক্ষ্মীপুর আদালতে ভুক্তভোগীর বড় ভাই গোলাম সরোয়ার বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন আবদুল গণির ছেলে কামরুল, ইমন, মেয়ে মিমি, রিমি ও স্ত্রী পারুল বেগম। মঙ্গলবার সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামে জহির উদ্দিন পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রবাসীর স্ত্রী শাহিনুর, বোন মরিয়ম বেগম, বড় ভাই গোলাম সরোয়ার, আত্মীয় পিনু ও জোহরা বেগম। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বখাটে হিসেবে পরিচিত।

আদালতের মামলাসূত্রে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই এলাকার বখাটে কামরুল ও ইমন দীর্ঘদিন ধরে তাদের দুই বোন ও মাকে দিয়ে প্রবাসী ও তার পরিবারকে হয়রানি করছে। সম্পত্তি বিরোধের বিষয় উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হলেও নানা অজুহাতে তারা আর থানায় উপস্থিত হয়নি। দীর্ঘ সময় ধরে এইভাবে প্রতিপক্ষকে ঘায়েল করে আসছে বখাটে কামরুল ও ইমন।

প্রবাসীর ক্রয়কৃত, দখলীয় ও মালিকানাধীন সম্পত্তিতে নির্মাণাধীন বসতঘর ও সেফটি ট্যাংকি মঙ্গলবার সকালে ওই বখাটেরা কিছু অংশ ভেঙে ফেলে। এ সময় ওই বখাটেরা প্রবাসীর পরিবারকে লাঞ্চিত করে। স্থানীয়রা এগিয়ে আসলে দুই বখাটে তাদের দুই বোনসহ তাদের মা পারুল বেগমের শরীরে আঘাত করে প্রবাসীর স্ত্রী ও পরিবারকে ফাঁসানোর চেষ্টা করে।

এ সময় অভিযুক্তরা বলেন, কোনো বক্তব্য বা ভিডিও যাতে না দেখা যায়, এটি তাদের বিষয় বলেও দাবি করেন তারা।

বখাটে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, হামলার বিষয়টি শুনেছি। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares