শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৯, ২০২৫
  • 459 Time View

বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা ও অশ্লীল ছবি এবং ভিডিও ধারণের অভিযোগে সাহাব উদ্দিন (৪৩) নামের এক প্রবাসীকে ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার করা হয়েছে। ভিকটিম খাদিজা আক্তার ইতি (১৭)-এর মা, পারভিন আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়, নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আসামীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। তবে, তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শাহিদ হোসাইন জানিয়েছেন, মোবাইল ফোনে ভিকটিমের কোন নগ্ন ছবি পাওয়া গেছে কিনা, তা এখনই জানানো সম্ভব নয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ও ১৩ মার্চ, চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের কানার বাড়ির উঠানে এবং টয়লেটের দরজার সামনে সাহাব উদ্দিন খাদিজা আক্তার ইতির ওপর ধর্ষণের চেষ্টা করেন এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এদিকে, মামলায় গ্রেফতারকৃত আসামীর পরিবার দাবি করেছে, কিছুদিন আগে তাদের ছোট ভাই খোরশেদ আলমকে ৫টি অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছিল, এবং এবার সাহাব উদ্দিনকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, “ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মূল আসামী সাহাব উদ্দিনকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares