বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার জকসিন বাজারে নকল চালের বস্তা তৈরির অভিযোগে বৃহস্পতিবার রাতে একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি নকল চালের বস্তা জব্দ এবং নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জামশেদ আলম রানা। অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এনএসআই প্রতিনিধি, পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
জানা গেছে, জকসিন বাজারের মেসার্স আরিফ স্টোরে ‘নুরজাহান’ ব্র্যান্ডের চালের বস্তা পরিবর্তন করে জনপ্রিয় ‘তীর’ ব্র্যান্ডের মোড়কে তা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযানে স্টোরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
ইউএনও মোঃ জামশেদ আলম রানা বলেন, “জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং প্রাথমিক তদন্তে প্রতারণার সত্যতা মেলে। এ ধরনের কাজ সরাসরি ভোক্তাদের সাথে প্রতারণা, এবং প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply