শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
  • 592 Time View

ইব্রাহিম খলিল মঞ্জু :

লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে রিভলবারসহ মনোয়ার (৩৮) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার আমিন উল্যার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, সঙ্গীয় ফোর্স এবং যৌথ বাহিনীর সহায়তায়। মনোয়ার ওই এলাকায় অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানের সময় মনোয়ারের বাসার খাটের তোষকের নিচ থেকে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, নগদ ১ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা, ২টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মনোয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবাই ওয়ালার নতুন বাড়ির মো. বেল্লাল হোসেনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, নগদ অর্থ, মোবাইল ও মোটরসাইকেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares