বিশেষ প্রতিনিধি:
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চৌমুহনী পুলিশ ফাঁড়িতে চৌমুহনী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) খোকন চন্দ্র ঘোষ। তিনি পুলিশের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
খোকন চন্দ্র ঘোষ বলেন, চৌমুহনী এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট। আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের সহায়ক শক্তি। সমাজের অপরাধ প্রবণতা রোধে পুলিশ ও গণমাধ্যমের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবো।”
তিনি আরও জানান, পুলিশ ফাঁড়ির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে মতবিনিময়ের আয়োজন অব্যাহত থাকবে।
সভায় চৌমুহনীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান।
Leave a Reply