বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হকের তত্ত্বাবধানে, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক মামলার পলাতক আসামী ও তালিকাভুক্ত সন্ত্রাসী মো: রুবেল (২৪) এবং হত্যাকাণ্ডের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জালাল (প্রঃ শাহ জালাল) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: রুবেল, পিতা মোঃ আরব আলী, গ্রাম দেত্তপাড়া (জালাল দর্জি বাড়ি, ০৫নং ওয়ার্ড, ১০নং চন্দ্রগঞ্জ ইউপি) ও শাহ জালাল, পিতা মৃত হুকু বেপারী (প্রঃ আঃ হক), সাং রামপুর, থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা রয়েছে।
শনিবার ২৬ এপ্রিল ২০২৫ তারিখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশ সুপারের দৃঢ় নেতৃত্বে ও চন্দ্রগঞ্জ থানার তৎপরতায় লক্ষ্মীপুর জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় আরও একটি সফল অভিযান সম্পন্ন হলো বলে জানায় পুলিশ প্রশাসন।
Leave a Reply