শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫
  • 849 Time View

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর):
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. অহিদ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বানিয়া বাড়িতে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, জায়গা-জমি নিয়ে কথাবার্তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মারধরের শিকার হয়ে মো. অহিদ মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির বাম চোখের অবস্থা আশঙ্কাজনক হলেও সার্বিক শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। আহত অহিদ মিয়া এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares