শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

চন্দ্রগঞ্জে ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৭, ২০২৫
  • 885 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশ টুইন টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা। তবে তার পৈত্রিক নিবাস নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাটখিল এলাকায়। জানা গেছে, সে চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগিনা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরানকে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।

স্থানীয়রা অভিযোগ করেন, ইমরান দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার কারণে ব্যবসায়ীদের অনেকে দোকানপাট বন্ধ করে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ইমরান ছাড়াও তার বাবা তাজুল ইসলাম সুমন ও মামা মাসুদের বিরুদ্ধেও রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দীর্ঘদিন ধরেই ইমরানকে গ্রেফতারের চেষ্টা চলছিল। আজ সফলভাবে তাকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares