শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্যের কমিটি  সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাছুম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 946 Time View

বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ রাজমহল হোটেলের ভিআইপি হল রুমে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটি অনুমোদন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোঃ শাহাজাহান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাস্টার।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে আব্দুস সালাম মাছুম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন তোফাজ্জল হোসেন সবুজ ও সহেল মাহমুদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইউছুফ মিয়া, আবদুল্লাহ মিলন ও জামাল উদ্দিন সোহেল। বাকি ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে সামছুল আলম বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করি। এই সংগঠনের নেতৃত্ব পেয়ে আমি গর্বিত। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় ও সন্তানদের ন্যায্য অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করবো।
সাধারণ সম্পাদক মাছুম বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চন্দ্রগঞ্জ থানা সন্তান কমান্ডকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলবো।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares