শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি কবির, সাধারণ সম্পাদক সবুজ, সাংগঠনিক সম্পাদক কাশেম

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫
  • 532 Time View

নিজস্ব প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাউন্সিল-২০২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: হুমায়ুন কবির, তিনি পেয়েছেন ১৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ পেয়েছেন সর্বোচ্চ ৩২২ ভোট, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম যার প্রাপ্ত ভোট ১৮৯।
এই কাউন্সিলে তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১২ জন প্রার্থী।

দিনব্যাপী এই নির্বাচনী আয়োজন পর্যবেক্ষণ করেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা এড. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবদুল হান্নান ভূঁইয়া।
সভাপতি হুমায়ুন কবির বিজয়ের প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় আমার একার নয়, এটা পুরো ইউনিয়ন বিএনপির বিজয়। যারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সামনে আমাদের বড় দায়িত্ব—দলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা।


সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ বলেন, দলীয় গণতন্ত্রের এ চর্চা প্রমাণ করে বিএনপি কেবল কথা নয়, কাজেও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের কাজ হবে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা।
সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বলেন,
আমরা সবাই মিলে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করব। কাউন্সিলের মধ্য দিয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ জানান, এটি ছিল নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচন। গণতন্ত্র রক্ষায় দলীয় পর্যায়ে এমন আয়োজন ভবিষ্যতে আরও নিয়মিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares