শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫
  • 916 Time View

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর:
চন্দ্রগঞ্জ ইউনিয়নের উত্তর বাজার থেকে পশ্চিম লতিফপুর ধোপাঘাটা ব্রীজ পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


কর্মসূচিতে বক্তব্য রাখেন তারুণ্যের আলো সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মশিউর রহমান ফাহাদ, চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সামছুল আলম, ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সম্পাদক তানিম হোসেন, ১নং আমানউল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিপ্লব, জিসান ফাউন্ডেশনের সদস্য ইয়াকুব মুন্না রিপন, তারুণ্যের আলো শক্তি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা জসিম উদ্দিন, নবজাগরণ ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন, কোয়ারিয়া স্বেচ্ছাসেবী সোসাইটির শরীফ হোসেন এবং এলাকাবাসীর পক্ষে মাওলানা রফিকুল ইসলাম ও ব্যবসায়ী প্রতিনিধি ডা. উত্তম কুমার দাস।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাজুড়ে খানাখন্দ আর ভাঙাচোরা অংশে যানবাহন চলাচল প্রায় অচল। বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যার ফলে শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তির শেষ থাকে না।
তারা বলেন, বারবার অভিযোগ দিয়েও কাজ না হওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী সড়কে নামতে বাধ্য হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares