শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে দিনের আলোতে অপহরণ ৪ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫
  • 581 Time View

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণ, মারধর এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ১৩ জুলাই বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘটে। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১২)।
ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, তিনি অফিসের কাজে চন্দ্রগঞ্জে গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। অভিযুক্তরা হলেন—ওমর ফারুক (২৩), রুমান আহমেদ রতন (২২), সিফাত হোসেন (১৮), মো. অনিক (১৮) ও নজরুল ইসলাম (২৫)। এ ছাড়া আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে বলা হয়, তাকে অপহরণ করে চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর এলাকার ধোয়াঘাটা স্টীল ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক সুজনের দোকানের পিছনে আটক করিয়া রাখে।

এলাকার একটি দোকানের পেছনে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার চাচা বেলায়েত উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একইসঙ্গে হত্যার হুমকিও দেওয়া হয়।
শহিদুল ইসলামের দাবি, তার কাছ থেকে জোরপূর্বক ২৫ হাজার টাকা ও একটি VIVO Y17S মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে চারজন—ওমর ফারুক, রুমান আহমেদ রতন, সিফাত হোসেন ও মো. অনিককে আটক করে। তবে নজরুল ইসলামসহ বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং চারজনকে গ্রেফতার করে। মামলা তদন্তাধীন রয়েছে এবং পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares