শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চন্দ্রগঞ্জের মাকছুদুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫
  • 941 Time View

বিশেষ প্রতিনিধি:

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা পর্যায়ে মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মাকছুদুর রহমান ভূঁইয়া।
স্বাস্থ্যসেবা প্রদানে নিরলস পরিশ্রম, জনসচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন স্বাস্থ্য, মা ও শিশুদের যত্নে আন্তরিক প্রচেষ্টার জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাকছুদুর রহমান বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ থাকলেও মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া সুলতানা মিশু বলেন, মাকছুদুর রহমান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবায় কাজ করছেন। বিশেষ করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে তিনি যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি, তিনি আরও এগিয়ে যাবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় হবেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares