শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে বেগমগঞ্জে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
  • 863 Time View

বিশেষ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী পৃথক মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ-ছয়নী সড়ক হয়ে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ পূর্ববাজারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতে বিভিন্ন ষড়যন্ত্র ও কটুক্তির আশ্রয় নিয়েছে। তারা অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তোলেন।
আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, বর্তমান সরকার বুঝে গেছে তাদের সময় শেষ। তাই তারা তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু নেতাকর্মীরা রাজপথে থেকে এসব ষড়যন্ত্রের জবাব দেবে।
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হানিফ টিটু বলেন, তারেক রহমান দেশের কোটি মানুষের আশা-ভরসার নাম। তাকে নিয়ে কটুক্তি করে বিএনপির জনপ্রিয়তাকে দমন করা যাবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জিয়া সৈনিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares