শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
  • 587 Time View

নিজস্ব প্রতিনিধি :

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

জেলা প্রশাসন ও নোয়াখালী উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বৃক্ষপ্রেমী নাগরিকবৃন্দ।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে ১৩টি স্টল বসানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares