শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পানিবন্দি মানুষের পাশে আল আমিন ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫
  • 849 Time View

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নের চরকাউনিয়া ও মাইজচরা এলাকার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আল আমিন ফাউন্ডেশন।

সম্প্রতি টানা বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়ে এলাকাটি। এতে দুর্ভোগে পড়ে শতাধিক পরিবার। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে মঙ্গলবার বিকালে বাংলা বাজার এলাকায় শুকনো খাবার বিতরণ করে সংগঠনটি।
আল আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মাওঃ মো. শেখ ফরিদ ও কাতার প্রবাসী সিরাজুল ইসলাম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএস আল আমিন বলেন, আমরা মানবিক দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই অঞ্চলের মানুষ গত কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে চরম কষ্টে দিন পার করছেন। তাই আমরা তাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দিতে পেরেছি, এটাই আমাদের বড় প্রাপ্তি।
আল আমিন ফাউন্ডেশন সবসময় অসহায়, দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমাদের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন-প্রবাসী ভাইয়েরা, স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা-তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এই মানবিক কাজ অব্যাহত রাখব।
এ সময় স্থানীয়রা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পানিবন্দি থাকলেও কোনো সাহায্য না পেয়ে হতাশায় ছিলেন তারা। এমন সংকটময় সময়ে আল আমিন ফাউন্ডেশন পাশে দাঁড়িয়ে যে মানবিকতার নজির স্থাপন করেছে, তা প্রশংসার দাবি রাখে।
এ ধরনের সামাজিক উদ্যোগে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান এলাকার সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares