শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির গ্রেফতার, বিস্ফোরক মামলায় জেলহাজতে

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫
  • 643 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সমতা সিনেমা হলের সামনে দেওপাড়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মনির হোসেন দেওপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য তোতা মিয়ার ছোট ছেলে। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি এলাকায় ফিরে সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবকলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বহু নেতা-কর্মী এলাকা ছেড়ে গেলেও মনির এলাকায় অবস্থান করছিলেন। তাকে জিআর-২১৭ বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ধারায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, বিভিন্ন অভিযোগ ও মামলার প্রমাণের ভিত্তিতে দীর্ঘদিন অভিযান চালানোর পর মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares