শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে সাবেক ছাত্রনেতা জি. এস. বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫
  • 434 Time View

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার রাজপথের পরিচিত স্লোগান মাস্টার, কেন্দ্রীয় যুবদল সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর কফিল উদ্দিন কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক জি. এস. বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমানিয়া জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা, ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন, মোহাম্মদ আলী, মো. সোলাইমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওমর খান, সদস্য নাসির উদ্দিন আলতাফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, জি. এস. বাবুল ছিলেন একজন সৎ, ত্যাগী ও সংগ্রামী রাজনীতিক। তিনি বিএনপির প্রতিটি আন্দোলনে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছেন। তার অবদান আমাদের কাছে অনন্য, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, বাবুল ভাই শুধু রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অভিভাবক। তার আদর্শ ও কর্মকাণ্ড আমাদের আন্দোলনের পথপ্রদর্শক হয়ে থাকবে। আমরা তার দেখানো পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares