নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর জেলায় রাতভর পরিচালিত যৌথ-বাহিনীর পৃথক অভিযানে যুবদলের তিন নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—জেলা যুবদলের সাবেক নেতা একেএম ফরিদ উদ্দিন, উত্তর জয়পুর ইউনিয়ন যুবদলের নেতা আলমগীর হোসেন (কদু আলমগীর) এবং বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন।
যৌথ-বাহিনীর সূত্র জানায়, পালেরহাট এলাকা থেকে ফরিদ উদ্দিন, উত্তর জয়পুরের নিজ বাড়ি থেকে আলমগীর হোসেন এবং ঝুমুর এলাকা থেকে মোঃ আল-আমিনকে আটক করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল আজিম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
Leave a Reply