শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ভাতিজীর নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুরের অভিযোগ চাচা-চাচীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 399 Time View

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদরচা উপজেলার ভবানীগঞ্জ বাজারে ভাতিজীর নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আপন চাচা সোলেমান ও চাচী শাহিনুরের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মৃত মোহাম্মদ শাহজানের তিন কন্যা—ফেন্সি, ন্যান্সি ও জুহি—পৈতৃক সূত্রে প্রাপ্ত দোকান ঘরের পিছনের অংশ সংস্কার ও নতুন নির্মাণ কাজ শুরু করেন। কিছুটা বাউন্ডারি দেয়াল নির্মাণের পরই শাহজানের ছোট ভাই সোলেমান ও তার স্ত্রী শাহিনুর ঘটনাস্থলে এসে বাধা দেন এবং নির্মিত অংশ ভেঙে ফেলেন।

বাজারের ব্যবসায়ীদের দাবি, বিরোধপূর্ণ দোকানঘরটি শাহজান ও সোলেমানের পৈতৃক সম্পত্তি হলেও দীর্ঘদিন ধরে দুই ভাই নিজ নিজ অংশ ভোগদখল করছিলেন। শাহজান জীবদ্দশায় ছেলে সন্তান না থাকায় তার সব সম্পত্তি স্ত্রী ও তিন মেয়ের নামে লিখে দেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর জানান, এখনও সুনির্দিষ্টভাবে সম্পত্তি বণ্টন হয়নি। বণ্টন না হওয়া পর্যন্ত আগের অবস্থাতেই থাকবে এবং ভোগদখল চলবে। মাপঝোক ছাড়া কোনো নতুন কাজ করা যাবে না।

চাচা সোলেমান বলেন, আমাদের পরিবারের জমি-ঘর এখনও আনুষ্ঠানিকভাবে ভাগ হয়নি। ভাই মারা যাওয়ার পর মেয়েরাই মালিক হয়েছে, তবে তারা আমার সঙ্গে বা পরিবারের মুরব্বিদের সঙ্গে কোনো আলোচনা না করেই সংস্কার কাজ শুরু করেছে। তাই আপাতত নিষেধ করেছি এবং সামাজিকভাবে আলোচনার প্রস্তাব দিয়েছি।

অন্যদিকে, ফেন্সির স্বামী ভুলু অভিযোগ করে বলেন, আমার শ্বশুর জীবিত অবস্থায় সব সম্পত্তি স্ত্রী ও কন্যাদের নামে দলিল করেছিলেন। আমি সেগুলো দেখাশোনা করি। কিন্তু দোকানের পিছনে বাউন্ডারি ও নতুন ঘর নির্মাণের সময় সোলেমান ও তার স্ত্রী এসে তা ভেঙে ফেলেন। আমি পুলিশ সুপারের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares