বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি। শনিবার (১৬ আগষ্ট) জেলা আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে কামাক্ষ্যা চন্দ্র দাস আহ্বায়ক ও মো. মাহফুজুল হক আবেদ সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাজমুল গনি চৌধুরী মান্না, মোরশেদুল আলম ফয়সাল, মো. মীরজুমলা মিঠু এবং মো. মোসলে উদ্দিন ভূইয়া মালন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আবদুর রহিম, নুরুল আলম বাচ্চু, মো. মোখলেছুর রহমান ছুট্টি, মো. আহসান উল্লাহ্, মো. জামাল উদ্দিন, মো. রফিক উল্যা, মো. হাবিবুর রহমান, কাজী আবুল বাশার, মো. মনির হোসেন, মো. তারেকুজ্জামান তারেক, মো. সাইফুল ইসলাম বাবলু, মো. ইলিয়াস হোসেন দুলাল, মো. শহিদুল ইসলাম, নুর নবী চৌধুরীসহ ৪৮জনকে সদস্য করে মোট ৫৪জনের আহবায়ক কমিটি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিকে অনুমোদনের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করে পৌরসভার সম্মেলন আয়োজন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নেতাকর্মীদের মতামত ও সহযোগিতা নিয়েই এগিয়ে যাব।
সদস্য সচিব মো. মাহফুজুল হক আবেদ বলেন, আমাদের প্রথম কাজ হবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করা। দলীয় আদর্শে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে বেগমগঞ্জ বিএনপিকে অগ্রণী অবস্থানে রাখতে চাই।
Leave a Reply