শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে শহীদ আলমের ৮ম শাহাদাৎ বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫
  • 644 Time View

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন শাখার সাবেক বিপ্লবী যুগ্ম-আহ্বায়ক শহীদ আলমের ৮ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ভইট্রাশ পুকুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মীর জুম্মা (মিঠু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহি উদ্দিন (রাজু), সাবেক সদস্য মো: কামাল হোসেন, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রিপন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোফাচ্ছেল হোসেন মুশু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভইট্রাশ পুকুর পাড় স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: শাহাদাৎ হোসেন শামিমসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলম ছিলেন আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের একজন সাহসী, ত্যাগী ও নির্ভীক নেতা। তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠা ও আদর্শের জন্য আজও সবার কাছে স্মরণীয় হয়ে আছেন। শহীদ আলমের আদর্শকে ধারণ করে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের এই দুঃসময়ে যুবদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগী ভূমিকা রাখতে হবে।
পরে মরহুম শহীদ আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares