শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ থানা বিএনপি নেতা কালা মুন্সীর ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫
  • 595 Time View

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ (কালা মুন্সী) আর নেই। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সোমবার সকালে চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।


শোক প্রকাশ করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, কালা মুন্সী ছিলেন সাহসী ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে বিএনপি একজন কর্মীবান্ধব নেতৃত্বকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, কালা মুন্সী ছিলেন দলের প্রতি নিবেদিতপ্রাণ। নেতা-কর্মীদের দুঃখ-সুখে সবসময় পাশে থেকেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares