শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বিএনপি মনোনয়নপ্রত্যাশী শওকত আজিজ রাসেলের মতবিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
  • 640 Time View

নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী শওকত আজিজ রাসেল স্থানীয় বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে চৌমুহনীর নিজ বাসভবন ‘হোয়াইট হাউস’-এ এ সভার আয়োজন করা হয়।

জেলা যুবদল নেতা হানিফ টিটুর নির্দেশে আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের একটি মিছিল চৌমুহনী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদল নেতা মো. আলামগীর হোসেন ও মো. রুবেল।

মতবিনিময় সভায় শওকত আজিজ রাসেল বলেন, আমি রাজনীতি করি ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের কল্যাণে। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। বিএনপি হচ্ছে গণমানুষের দল, তাই তৃণমূলের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। আপনাদের সমর্থন ও সহযোগিতা ছাড়া পরিবর্তন সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমার পিতা এম. হাশেম আজীবন মানুষের পাশে থেকেছেন। আমিও তাঁর পথ অনুসরণ করে এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares