নিজস্ব প্রতিবেদক :
ঐতিহ্যবাহী নোয়াখালীর চৌমুহনী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
চৌমুহনী প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ও শিহাব উদ্দিন, সদস্য মোস্তফা মহসিন, আশ্রাফ ছিদ্দিক বাবু, আমিরুল ইসলাম হারুন, এম নজির আহাম্মদ, গোলাম মহিউদ্দিন নসু, মণির হোসেন বাবু, এস. মজিদুল ইসলাম, মো. আলাউদ্দিন, বজলুল রহমান মিন্টু, কবির আহামদ ফারুক, কামরুল ইসলাম, আনোয়ার পারভেজ, হারুন আর রশিদ রাজিব, মো. সজিবসহ অনেকে।

আহ্বায়ক ইয়াকুব নবী ইমন বলেন, প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হবে।
সাবেক সভাপতি আশ্রাফ ছিদ্দিক বাবু বলেন, চৌমুহনী প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি এ অঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর। আমরা গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় সবসময় সক্রিয় থাকব।
সভায় বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
Leave a Reply