শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

আসন্ন কাউন্সিল ঘিরে চন্দ্রগঞ্জ থানা বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চুর গণসংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
  • 761 Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র  দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। এ উপলক্ষে সভাপতি পদপ্রার্থী ও ছাতা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয় বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আনোয়ার হোসেন বাচ্চু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিএনপি একটি বৃহৎ গণমানুষের দল। এখানে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দলকে এগিয়ে নিতে হবে। আমি সভাপতি নির্বাচিত হলে চন্দ্রগঞ্জ থানার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক শক্তি আরও সুসংহত করব। তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের মূল ভরসা তাদেরকে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করব।

তিনি আরও বলেন, ছাতা মার্কা হলো ঐক্যের প্রতীক। আমি বিশ্বাস করি, তৃণমূলের কর্মীরা আমাকে ভালোবেসে এ প্রতীকে জয়যুক্ত করবেন। আমরা কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলে বিএনপির পতাকা আরো উঁচুতে উড়াবো।

গণসংযোগ চলাকালে স্থানীয় বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares