শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জের গোপালপুরে ঐতিহ্যবাহী শিলামনি দিঘীতে বড়শী প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
  • 533 Time View

নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিলামনি দিঘীতে আগামী ১১ সেপ্টেম্বর বিকাল থেকে ১২ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত এক ব্যতিক্রমধর্মী বড়শী প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রতিযোগিতার আয়োজক ফাহমিদা মৎস্য খামার জানায়, মোট ১৬টি টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫০০ টাকা (মাছা সহ)। এই দিঘীতে সর্বোচ্চ ১৫ কেজি ওজনের মাছ আছে। প্রতিটি আসনের জন্য লটারির মাধ্যমে বণ্টন করা হবে এবং প্রতি আসনে সর্বোচ্চ ৫টি ছিপ ব্যবহার করা যাবে।


প্রতিযোগিতা চলাকালে কোনো ধরনের মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ‘তল বাসা’ কিংবা ‘উপর বাসা’ বড়শী পালানো যাবে না। রাতের বেলায় অংশগ্রহণকারীদের জন্য লাইটিং সুবিধা রাখা হবে, যার জন্য অতিরিক্ত ২০০ টাকা ফি প্রদান করতে হবে।
ফাহমিদা মৎস্য খামারের পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা প্রতি নিহিত  এই প্রতিযোগিতার আয়োজন করি যাতে স্থানীয় মানুষজন ঐতিহ্যবাহী দিঘীতে আনন্দের সাথে অংশ নিতে পারে। এবারও প্রতিযোগিতাকে আকর্ষণীয় করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের সুবিধা নিশ্চিত করতে নিয়ম-কানুন কঠোরভাবে মানা হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
দিঘীতে যাওয়া আসার ঠিকানা:- বেগমগঞ্জের বাংলাবাজার থেকে উত্তরে মধুপুর মাদ্রাসা মসজিদের পাশে শিলামনি দিঘী। পরিচালক ফাহমিদা মৎস্য খামারের মোবাইল : ০১৮১৯-১৩১৪৩৩, ০১৭১৯-৮০৮২৬৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares