শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে ১৮০ টাকা বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 398 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ভোক্তারা জানান, বাজারের খুচরা বিক্রেতারা ১২ কেজি বসুন্ধরা এলপিজি সিলিন্ডার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দামের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ২৭০ টাকা। অথচ চন্দ্রগঞ্জ বাজারে বিক্রেতারা সরকারি দামের চেয়ে প্রায় ১৮০ টাকা বেশি নিচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারের মূল্য তালিকা উপেক্ষা করে ব্যবসায়ীরা নিজেদের মতো দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ক্রেতারা প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান। তারা বলেন, যেখানে সরকার প্রতি মাসে দাম সমন্বয় করছে, সেখানে খুচরা বিক্রেতাদের এই অনিয়ম ভোক্তাদের জন্য বাড়তি ভোগান্তি তৈরি করছে।

প্রসঙ্গত, বিইআরসি প্রতি মাসে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে থাকে। চলতি সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের দামও প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares