শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখলমুক্তের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
  • 599 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্টল বসানোয় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড লতিফপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম জহির।
অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিন হাজারো মানুষ চন্দ্রগঞ্জ বাজারে আসা-যাওয়া করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। নারী, শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে বিপাকে পড়ছেন। এমনকি ফুটপাত দখল হয়ে যাওয়ায় অনেককে মূল সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
মোঃ আবু কালাম জহির বলেন, চন্দ্রগঞ্জ বাজারের ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। এতে একদিকে জনসাধারণের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং মানুষের চলাচল নির্বিঘ্ন হবে।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল ও বাজারে আগত ক্রেতারা ইউএনওর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, প্রশাসনের তৎপরতায় চন্দ্রগঞ্জ বাজার শৃঙ্খলাবদ্ধ ও ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares