শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবার পাবে হেলথ, ফার্মার ও ফ্যামিলি কার্ড : এ্যানি চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
  • 424 Time View

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের প্রতিটি পরিবারকে হেলথ কার্ড, ফার্মার কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮নং কুশাখালী ইউনিয়ন বিএনপির ১, ২, ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উঠান বৈঠকে এ্যানি চৌধুরী কর্মীদের সমস্যার কথা শোনেন। এসময় ৪ ও ৫নং ওয়ার্ড মহিলা দলের কর্মী জান্নাতুল ফেরদাউস কলেজ প্রতিষ্ঠার দাবি জানালে তিনি কুশাখালীতে একটি কলেজ প্রতিষ্ঠার আশ্বাস দেন। পাশাপাশি রাস্তা সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, এই কুশাখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং নিজ হাতে খাল খনন করেছিলেন। আমরা সেই রাখাল রাজাখ্যাত নেতার আদর্শে রাজনীতি করি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির, সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবরা আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম এ বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সোহেল মাহমুদ, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ মহিলা দলের সভাপতি ছকিনা মেম্বার, সাধারণ সম্পাদক তাজনাহার বেগমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares