শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ভুয়া সনদে ভোটার নিবন্ধনের চেষ্টায় কিশোর আটক

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
  • 654 Time View

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া এসএসসি সনদ ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টা করার সময় রাকিব হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে উপজেলা নির্বাচন অফিস। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
রাকিব গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। অফিস সূত্রে জানা গেছে, তিনি ভুয়া সনদে নিজের নাম, পিতা-মাতা ও জন্মতারিখ বসিয়ে ভোটার হওয়ার চেষ্টা করেন। অনলাইনে যাচাইয়ে ওই সনদের আসল মালিক সোহানুর রহমান নামে অন্যজনের তথ্য পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে রাকিব স্বীকার করে যে, স্থানীয় বাংলা বাজারের একটি কম্পিউটার দোকান থেকে তিনি জাল সনদ তৈরি করিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ বলেন, জালিয়াতি ধরা পড়ার পরপরই ইউএনও ও পুলিশ নিয়ে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল সনদ তৈরির প্রমাণও পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জালিয়াতি চক্রের অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares