শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

৩২ দলের অংশগ্রহণে মান্দারীতে শুরু হলো থ্রি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
  • 572 Time View

ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার :

“ক্রীড়া ই শক্তি, ক্রীড়া ই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে মান্দারীতে চতালিয়া যুব সমাজের উদ্যোগে থ্রি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

চতালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাংবাদিক ও গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ড. কামালুর রহিম সমর। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অতিথিরা বলেন, খেলাধুলা আমাদের শিক্ষা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা দেহ ও মন সতেজ রাখে। আয়োজক ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ম-শৃঙ্খলা মেনে খেলার আহ্বান জানান।

জিল্লুর রহিম কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল করিম কামালের সভাপতিত্বে ও মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলিপ দেবনাথ, লিয়াকত আলী মাস্টার ও হারুন মেম্বার।

টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। নক-আউট ভিত্তিক এ প্রতিযোগিতা তিন দিন চলবে। উদ্বোধনী খেলায় অংশ নেয় তরুণ ক্লাব বনাম রেনেসা স্পোর্টিং ক্লাব। রিপোর্ট লেখা পর্যন্ত তরুণ ক্লাব ১-০ গোলে এগিয়ে ছিল।

এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নগদ ৭ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল নগদ ৪ হাজার টাকা ও ট্রফি পাবে। পাশাপাশি প্রতিদিনের খেলায় সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কার রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares