শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
  • 513 Time View

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদা স্থানীয় মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে এবং সম্পর্কে ভাতিজা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। ভোরে ফজরের নামাজের ওজু করতে বাইরে বের হলে ঘরের দরজায় ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। কারণ জানতে চাইলে ইমন কিছু না বলায় তিনি ঘরে ঢুকে পড়েন। একপর্যায়ে ইমন ঘরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইমন সিলিংয়ের ভেতর লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে এবং লাশ উদ্ধার করে।

পুলিশের সামনে ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে নিহতের প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares