শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ধর্ম-বর্ণের সীমানা পেরিয়ে চন্দ্রগঞ্জে সম্প্রীতির ডাক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
  • 980 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভা পরিণত হয়েছে সম্প্রীতির মিলনমেলায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম-বর্ণ-রাজনীতি অতিক্রম করে নানা শ্রেণি-পেশার মানুষ এতে একত্রিত হন।
সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি বাদল মজুমদার বাপ্পি। প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুপ ভূঁইয়া, যুব দলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ, জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ রাসেল, ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. মো. কাউসার হামিদ, যুব বিভাগের সভাপতি তাওসিফ হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ হিন্দু কল্যান সংঘের সাধারন সম্পাদক হারাধন পাল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।
ওসি ফয়জুল আজীম নোমান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা সবাই মিলেই উৎসবের পরিবেশকে নিরাপদ ও আনন্দমুখর রাখবো।
বিএনপি চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. ইউছুপ ভূঁইয়া বলেন, আমাদের সমাজে সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রয়েছে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও ধর্মীয় উৎসবে সবাইকে পাশে থাকা উচিত।
জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ রাসেল বলেন, ধর্মীয় উৎসব শুধু এক সম্প্রদায়ের নয়, বরং এটি সামাজিক শান্তি ও ঐক্যের প্রতীক। আমরা সবসময়ই এ ধরনের ইতিবাচক উদ্যোগে সমর্থন জানাই।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, চন্দ্রগঞ্জ শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, উৎসব মানেই মিলনমেলা। এ সময় বিভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ালে প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠা পাবে।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, মিডিয়ার দায়িত্ব হলো সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া। সাংবাদিকরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামায়াতের প্রতিনিধিরা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন পরিষদ, চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক জয়দেব নার্থ। এ সময় উপজেলার ১৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares