শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

বিএনপি আপনাদের পাশে আছে: এ্যানি চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
  • 577 Time View

বিশেষ প্রতিনিধি:

“বিএনপি আপনাদের পাশে আছে, তারেক রহমান ও বেগম খালেদা জিয়া আপনাদের পাশে আছে। কোন ভয় করবেন না, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে”— রবিবার (২৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নং চরশাহী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে হেলথ কার্ড, ফার্মার কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিএনপি জনগণের দল, জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে।”
চরশাহী ইউনিয়নের রুপাচরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এ উঠান বৈঠকে তিনি আরও বলেন, “ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এলাকায় রাস্তা-ঘাট, স্কুল-কলেজসহ সর্বস্তরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


এ সময় মহিলা কর্মী ও স্কুল শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এ্যানি চৌধুরী এবং প্রয়োজনীয় আশ্বাস দেন।
উঠান বৈঠকে ১২ নং চরশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি খসরুল আলম খসরু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ ভূইয়া,জেলা মহিলা দলের সভাপতি সাবরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূইয়া, চন্দ্রগঞ্জ থানা মহিলা দলের সভাপতি ছকিনা মেম্বার,তাজনাহার বেগমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares