শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

হাজিরপাড়া বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
  • 577 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বিএনপির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরপাড়ার তিন রাস্তার মোড়ে নবনির্মিত এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু সায়েম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতে প্রতিকূল পরিস্থিতিতেও দলটি মাঠে সক্রিয় ছিল এবং গণতন্ত্র রক্ষায় লড়াই করেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন এ কার্যালয়কে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা আরও বেশি রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখবেন।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সহিদ, সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ উদ্দিন চৌধুরী তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেকান্তর মিয়া (শিশু), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ফরহাদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল হোসেন, যুবদল নেতা আমজাদ হোসেন ও মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ স্থানীয় বিএনপি নেতা ফয়েজ, তাজল, সালাউদ্দিন লিটন, শাহপরান এবং অঙ্গ সংগঠনের আরও অনেকে।

বক্তারা নতুন কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares