শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান পরপর পঞ্চমবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
  • 809 Time View

মোঃ আলাউদ্দিন;

সেপ্টেম্বর ২০২৫ মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান শ্রেষ্ঠত্বের স্মারক অর্জন করেছেন। এটি তাঁর ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো এ সম্মানপ্রাপ্তি।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিআইজি ( পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি) চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসারদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে ডিআইজি বলেন, বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান ও তাঁর টিম স্থানীয় জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁদের পেশাদারিত্ব ও নিষ্ঠা পুরো জেলার জন্য অনুকরণীয়।
স্মারক প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি লিটন দেওয়ান বলেন, এই অর্জন আমার একার নয়,  এটি বেগমগঞ্জ থানার শক্তিশালী টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমার ডিআইজি স্যার, পুলিশ সুপার স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) স্যারসহ সকল উর্ধ্বতন কর্মকর্তার দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন,বেগমগঞ্জ থানার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা আমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বেগমগঞ্জ থানার গত মাসে অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি, সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানই ওসি লিটন দেওয়ানের এই পুরস্কার অর্জনের মূল কারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares