শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রী পরকীয়ার টানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 313 Time View

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্যম জিরতলী এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জান্নাতুল ফেরদাউস (৪২), পিতা মৃত আবু জাহের, মধ্যম জিরতলী গ্রামের বাসিন্দা। তিনি থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তাঁর ভাই আবদুর রহিম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী হিসেবে কর্মরত। প্রায় চার বছর আগে আবদুর রহিম ইসলামী শরীয়াহ মোতাবেক সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামের পঞ্চায়েত বাড়ির মঞ্জুর মোরশেদের কন্যা শারমিন আক্তারকে (৩৫) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাঁদের এক কন্যাসন্তান রয়েছে—আদিপা ইসলাম আরোয়া (৩)।
বাদীর অভিযোগ, আবদুর রহিম বিদেশে অবস্থানকালে শারমিন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ বিষয়ে একাধিকবার পারিবারিকভাবে সতর্ক করা হলেও তিনি অনৈতিক সম্পর্ক ত্যাগ করেননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর আচরণ আরও অশান্ত ও আক্রমণাত্মক হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে শারমিন ঘরের আলমারিতে রাখা নগদ ২ লাখ ১২ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা) নিয়ে পালিয়ে যান বলে বাদীর দাবি। পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন জান্নাতুল ফেরদাউস।
এ ঘটনায় বাদী স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares