শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জ থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামি “বাশার ডাকাত” গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৩, ২০২৫
  • 413 Time View

মোঃ আলাউদ্দিন:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ৩০টিরও বেশি মামলার পলাতক আসামি আবুল বাশার ওরফে বাশার ডাকাত (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের মন্ত্রী পাটোয়ারী বাড়ির মৃত আবদুর রবের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম (নোমান) সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারকৃত বাশারের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অস্ত্র আইনে ৩০টিরও বেশি মামলা রয়েছে।

ওসি ফয়জুল আজিম বলেন, সারা দেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতি: পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়ের দিকনির্দেশনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে। বিশেষ করে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে আমরা সর্বদা তৎপর।

তিনি আরও বলেন, চন্দ্রগঞ্জ থানা এলাকা অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কোনোভাবেই আপসহীন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাশার ডাকাত এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares