শিরোনাম:
রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর বিদায় ও হিফজ সমাপনীতে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বেগমগঞ্জে কানকাটা কাদিরা হত্যা: সাত দিন পর মূল রহস্য উন্মোচন, সৌদি প্রবাসীসহ গ্রেপ্তার -৩ বেগমগঞ্জে নবযোগদানকৃত ইউএনওকে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বদলি জনিত কারণে বিদায় নিলেন বেগমগঞ্জের ইউএনও আরিফুর রহমান; দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ইউএনও কায়েসুর রহমান, দিলেন নতুন বার্তা চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ সিসিইউতে খালেদা জিয়া: বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন-আযম খান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে মোহাম্মদপুরে বিএনপির লিফলেট বিতরণ লক্ষ্মীপুরে নারকেলের ছোবড়ার ভেতর লুকানো ৩৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

বেগমগঞ্জে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, অর্থদণ্ড

বেগমগঞ্জ (নোয়াখালী)
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫
  • 194 Time View

নোয়াখালীর বেগমগঞ্জে ভেজাল আইসক্রিম তৈরির অভিযোগে এক কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চৌমুহনী এলাকায় অবস্থিত মেসার্স রবিন সুপার আইসক্রিম ফ্যাক্টরি নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম রঙ, স্যাকারিন ও রাসায়নিক পদার্থ মিশিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রি করছিল। এ অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, আঞ্চলিক কার্যালয় নোয়াখালীর কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নুরে আলম মো. ফিরোজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন, জনস্বাস্থ্য রক্ষায় আমরা এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছি। প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে। ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares