শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৪ জনের মাঝে ছাগল বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
  • 538 Time View

বেগমগঞ্জ উপজেলার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ১৪ জন সুবিধাভোগীর মাঝে ৪২টি ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের যৌথ উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন,ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের স্বাবলম্বী করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুর রহমান বলেন, সরকারের সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। আজ দেওয়া ছাগলগুলো তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে বক্তারা পুনর্বাসিত ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর রাখা, প্রশিক্ষণ প্রদান এবং আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন জানান, পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares