শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

নোয়াখালীতে অক্টোবর-২০২৫ ক্রাইম কনফারেন্স: আইন-শৃঙ্খলা জোরদারে নতুন দিকনির্দেশনা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
  • 423 Time View

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব করতে অক্টোবর–২০২৫ মাসের ক্রাইম কনফারেন্স/অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার অপরাধ পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তের মানোন্নয়ন, এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। ক্লু-লেস মামলা উদঘাটনে জোর দিতে হবে।মাদক নিয়ন্ত্রণ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ ও কিশোর অপরাধ দমনে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।প্রত্যেক কর্মকর্তাকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান। সভায় জেলার সকল থানা ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা চলতি মাসের অপরাধসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। ধর্ষণ, হত্যা, ডাকাতি, ছিনতাইসহ গুরুতর অপরাধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাদক উদ্ধার, চুরি প্রতিরোধ, ইভটিজিং দমন এবং সাইবার অপরাধ মোকাবিলায় আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় অক্টোবর–২০২৫ মাসে প্রশংসনীয় ভূমিকা রাখায় পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও ফোর্সের সদস্যদের সম্মাননা স্মারক ও পুরস্কার দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, পিবিআই, সিআইডি ও সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares