শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
  • 379 Time View

নোয়াখালী জেলা পুলিশে বদলি হওয়া কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, মানবিকতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। দীর্ঘ দুই বছর ছয় মাস নোয়াখালীতে দায়িত্ব পালনকালে তিনি যেভাবে দক্ষতার সঙ্গে অপরাধ তদন্ত, অপারেশন পরিচালনা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—তা উপস্থিত সকলেই স্মরণ করেন।

পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, ইব্রাহীম একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মেধাবী পুলিশ অফিসার। নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয়। নতুন কর্মস্থলে তিনি আরও সফল হবেন এটাই আমাদের প্রত্যাশা।
সহকর্মীরা স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদায়ী কর্মকর্তার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মোহাম্মদ ইব্রাহীম নোয়াখালী জেলা পুলিশের সকল স্তরের সদস্য, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নোয়াখালীতে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও পেশাদার বন্ধুত্ব আমি সারাজীবন মনে রাখব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
বিদায় সংবর্ধনা উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জনাব মোহাম্মদ ইব্রাহীম সম্প্রতি জনস্বার্থে বরগুনা জেলায় বদলি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares