শিরোনাম:
বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত উপজেলা ক্রীড়ায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দাপট, ঝুলিতে ৩৮ পুরস্কার বেগমগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে যোগ দিলেন শামসুজ্জামান চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভা ও নতুন কমিটি অনুমোদন চট্টগ্রামে হেল্থ পয়েন্ট হাসপাতালে মোহাম্মদ আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার চন্দ্রগঞ্জে দোকানঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: আদালতে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে মোহাম্মদপুরে বিএনপির লিফলেট বিতরণ

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
  • 280 Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মোহাম্মদপুরের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন।

বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা বরকত উল্ল্যাহ বুলুর পক্ষ থেকে আয়োজিত এই লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন আমানউল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামগীর হোসেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কর্মসূচি সম্পর্কে আলামগীর হোসেন বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য ও তা ইউনিয়নবাসীর কাছে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। মানুষকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সচেতন করতে মাঠে কাজ করে যাচ্ছি। ধারাবাহিকভাবে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও এ ধরনের প্রচার কার্যক্রম চালানো হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares