শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর বিদায় ও হিফজ সমাপনীতে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 244 Time View

লক্ষ্মীপুরের রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও হিফজ সমাপনী উপলক্ষে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রায়পুর পৌর শহরের একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উৎসবমুখর উপস্থিতি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাহাপুর জামে মসজিদের খতিব ও চাটখিল জামেয়া উসমানিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “হিফজ শুধু মুখস্থ করার নাম নয়; হিফজ হলো চরিত্র, আমল ও নৈতিকতার আলোকে জীবন গড়ার পথনির্দেশনা। তিনি শিক্ষার্থীদের আদর্শ জীবন গঠনে কুরআনের প্রতি অনুরাগ ও নিয়মিত আমলের পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালিয়া মাদ্রাসাতুদ দাওয়ার প্রিন্সিপাল মুফতি নুরুদ্দিন। তিনি শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল কুরআন ইসলামী একাডেমির মুহতামিম হাফেজ ইমরান হোসেন, শিক্ষক মোহাম্মদ সজল, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইলিয়াস, হাফেজ ইয়াসিন ও হাফেজ ওমর ফারুক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী ২০ জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান। পাগড়ি পরানোর মুহূর্তে অভিভাবক ও শিক্ষকদের চোখে ছিল আনন্দ ও গর্বের ছাপ। পাশাপাশি পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজন শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করেন। তিনি বলেন, কুরআনের আলোয় আলোকিত হয়ে তারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা। দোয়া অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা বড়দের কাছ থেকে ছবক ও নসিহত গ্রহণ করে।

অভিভাবক ও অতিথিরা বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং ভবিষ্যতের শিক্ষা ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares