শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুর–বেগমগঞ্জ সীমান্তে পরিত্যক্ত কবরস্থান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
  • 349 Time View

লক্ষ্মীপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ সীমান্তবর্তী আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর এলাকার একটি পরিত্যক্ত কবরস্থান থেকে দেশীয় অস্ত্রের একটি চালান উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রবিবার সকাল প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিদায় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জগদীশপুর গ্রামের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির পাশের কবরস্থানটির ঝোপঝাড় ঘেঁষে লুকানো অবস্থায় পাঁচটি দেশীয় রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। কবরস্থানের ভেতর ঝোপঝাড়ে লুকিয়ে রাখা কয়েকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অস্ত্রগুলো কারা এখানে রেখে গেছে তা উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রগুলো থানায় নিয়ে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধীরা মাঝে মাঝে এ ধরনের নির্জন স্থানকে ব্যবহার করে থাকে। তবে তারা আশা প্রকাশ করেন, নিয়মিত পুলিশি তৎপরতা এবং টহল অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন কার্যক্রম আরও কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares