শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে ভেজাল বিরোধী অভিযান, জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৫, ২০১৯
  • 513 Time View

বিশেষ প্রতিনিধি :

বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। অভিযানে মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে মাংস বিক্রি করার দায়ে দুই মাংস বিক্রেতাকে ৪ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ময়লা আবর্জনার মধ্যে সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় সেমাই বানানোর অপরাধে তাহের সেমাই কারখানাকে ৫০ হাজার ও এলমা লাচ্ছি সেমাই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, যতদিন না সাধারণ মানুষ একটি নির্দিষ্ট ও সহনীয় মূল্যে ভেজালমুক্ত জিনিস কিনতে পারে, ততদিন এ ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে। এ সময় সাধারণ মানুষের সহায়তারও প্রশংসা করেন তিনি। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও বেগমগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares