শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে ভোররাতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
  • 177 Time View

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের একটি স্টোররুমে ভোররাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরিহিত এক যুবক কার্যালয়ের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে জানালার কাঁচ ভেঙে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ তাৎক্ষণিকভাবে কার্যালয়ে উপস্থিত হন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, ওই সময় কার্যালয়ের ভেতরে দায়িত্বরত দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুন লাগানোর শব্দ ও গন্ধ টের পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্তটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, অগ্নিকাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে। তবে দ্রুত বিষয়টি নজরে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares