শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

হাজিরপাড়া শ্মশানের জমি নিয়ে বিরোধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
  • 126 Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন শ্মশানের জমি নিয়ে বিরোধের জেরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাজে বাধা, হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার পারভেজ ও বুলেটের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরচামিতা গ্রামের চন্দন চন্দ্র কুরীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে পারভেজদের দীর্ঘদিন ধরে শ্মশানের জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে চন্দন চন্দ্র কুরী জানান, ১৯৮৬ সালে তারা চার ভাই একই এলাকার পারভেজদের কাছে ১১৯০, ১১৯২ ও ১১৯৩ দাগে মোট ৩৯ শতাংশ জমি বিক্রি করেন। তবে এর আগে, ১৯৮৪ সালে ১১৯৩ দাগের জমিতে তার বাবা শ্মশান নির্মাণ করেন। জমি বিক্রির সময় শ্মশানের জায়গা বিক্রি করা হয়নি বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ, পারভেজ ও বুলেট দীর্ঘদিন ধরে জোরপূর্বক শ্মশানের জমিসহ পুরো জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ সময় তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে সেখানে কাজ করতে বাধা প্রদান করছে।
চন্দন চন্দ্র কুরী আরও বলেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং হত্যার বা গুমের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। ভয়ের কারণে তাদের সন্তানরা নিয়মিত স্কুলে যেতে পারছে না।
তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে পারভেজ বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উক্ত জমিটি তাদের ক্রয়কৃত সম্পত্তি বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares