শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • 122 Time View

ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মোশাররাফ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সদস্য আবদুল মতিন, মো. মজিবুর রহমান, বশির আহাম্মদ ও আকমল হোসাইন। এছাড়াও বুড়া হুজুর (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা জোবায়ের বিন আব্দুস সবুর দোয়া ও নসিহত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মোশাররাফ হোসাইন বলেন, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যেন দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে—এই প্রত্যাশাই আমাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি  মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও মাদরাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা ওমর ফারক। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares